শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? আশ্বাসের তিস্তা ও বাস্তবতার খরা: একটি টেকসই সমাধানের খোঁজে যশোর সীমান্তে ১৩ টি স্বর্ণের বারসহ আটক ১ বেনাপোল বন্দরে কাগজপত্রবিহীন পণ্যবাহী ভারতীয় ট্রাক জব্দ বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: নিতাই রায় চৌধুরী ধর্ষণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক রাব্বি কারাগারে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, নকআউটে কেপ ভার্দে
advertisement
সারাদেশ

নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জে ৪২ বোতল বিদেশি মদ ও একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িসহ ১১ মামলার এক আসামি আরাফাত হোসেন বাবুকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

গ্রেপ্তার বাবু চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার ধনু গাজী বাড়ির ইয়াছিন হোসেনের ছেলে।

শুক্রবার (৮ মে) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, বৃহস্পতিবার সকালে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ১০টার দিকে চৌমুহনী বাজারের কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মিতালী বেকারির সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে আরাফাত হোসেন বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হেফাজতে থাকা ব্যাটারিচালিত মিশুক গাড়িতে তল্লাশি চালিয়ে একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ৩১.৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের মিশুক গাড়িও জব্দ করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে।

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ