মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ত্রিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া অত্যন্ত অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র
advertisement
সারাদেশ

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৮ মে) দিনগত রাতে সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামে ঘটনাটি ঘটে। আজ শনিবার (৯ মে) বিষয়টি জানাজানি হয়। 

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে তিনজন শিশু এবং বাকি দুজন তাদের মা ও মামা। তিন শিশুর মরদেহ পড়ে ছিল মেঝেতে। মামার মরদেহ খাটের ওপর এবং মায়ের মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় ছিল। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী মনির হোসেনের বাড়িতে সপরিবারে ভাড়া থাকতেন ফোরকান মিয়া। শুক্রবার রাতেও পরিবারের সবাইকে স্বাভাবিকভাবে দেখা গেছে। তবে শনিবার সকালে হঠাৎ পাঁচজনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা-পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। পাঁচজনকে জবাই করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ