মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ত্রিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া অত্যন্ত অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র
advertisement
সারাদেশ

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.ফয়সাল (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার মা গুরুতর আহত হয়েছেন।

নিহত ফয়সাল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর লক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। তিনি চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার (৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেরার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল একই গ্রামের মো.ইয়াসিন ব্যাপারীর ছেলে এবং স্থানীয় চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন ফয়সাল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে তার মা দৌড়ে গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।  

সর্বশেষ পাওয়া সংবাদ