শুক্রবার, ১২ জুন ২০২৬
শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী - দেশের ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম খাতে জেএমআইয়ের অবদান অত্যন্ত প্রশংসনীয় ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সিমকার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহার - সরকারের রাজস্ব কমছে ১২০০ কোটি টাকা ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক রেকর্ড বাজেটে বড় ঘোষণা: - সারা বছরই দেওয়া যাবে রিটার্ন, আগে দিলে ছাড় ও দেরিতে জরিমানা জুলাই শহীদ ও আহতদের পরিবারের আবাসনে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা ২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব
advertisement
কর্পোরেট ভয়েস

হাফিজুর রহমান রানার, গ্রুপের চেয়ারম্যান, রানার গ্রুপ

বিডি কর্পোরেটঃ সরকার অনেক সময় অভিযোগ করে, বেসরকারি খাতের উদ্যোক্তারা বিভিন্ন সময়ে বিদেশি পণ্য ডাম্পিং করার অভিযোগ করলেও এ বিষয়ে সরকারকে তথ্য-উপাত্ত দিয়ে সহায়তা করে না। তাদের কাছে কোনো গবেষণা নেই; যার উপর ভিত্তি করে ব্যবস্থা নেবে। সে কারণে সরকার কোনো ব্যবস্থা নিতে পারে না। এ ক্ষেত্রে তো আপনাদের একটা ভূমিকা রাখার সুযোগ আছে বা দরকার।
হাফিজুর রহমান:
ধরুন একটা পরিবারে খুন হলো। এখন কে খুন করলো, কীভাবে করলো, সবকিছু কী ক্ষতিগ্রস্ত পরিবার বের করে দেবে? তারপর কী আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে? তাহলে পুলিশের কী দরকার। আসলে এ কাজগুলো করার জন্য তো সরকারের বিভিন্ন অথরিটি রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ক্ষমতা রয়েছে বিষয়গুলো দেখভাল করার। বাণিজ্য সচিব রয়েছেন, যিনি আইনের মধ্যে থেকে তাদেরকে চিঠি দিতে পারেন। তারপর এনবিআরের পক্ষ থেকে চিঠি দিতে পারে।

প্রতিষ্ঠানগুলোকে যদি এ প্রশ্ন করা হতো যে, ১৫ শতাংশ ডিউটি (আমদানি শুল্ক) বাড়ার আগে একটা মোটরসাইকেলের দাম ছিল ১ লাখ ২০ হাজার; ডিউটি বাড়ার পরে এটির দাম ১ লাখ ১৫ হাজার হলো কীভাবে? এ প্রশ্ন কি আমরা করতে পারি না? প্রশ্ন করার অধিকার রাখে সরকার।

অর্থাৎ বাস্তব অবস্থাটা হলো ডিউটি বাড়ানো হচ্ছে। কিন্তু দাম বাড়ছে না। এর সরাসরি ভিকটিম হচ্ছে দেশীয় উৎপাদনকারীরা।

এতে সাধারণ গ্রাহকরা সাময়িকভাবে লাভবান হচ্ছে ঠিক। তারা কম দামে মোটরসাইকেল কিনতে পারছে। কিন্তু দীর্ঘ মেয়াদে কিন্তু এটি তাদের জন্যেও মঙ্গলজনক নয়। কারণ স্থানীয় প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেলে বিদেশি মোটর সাইকেলের দাম কিন্তু অনেক বাড়িয়ে দেবে তারা।

অন্যদিকে দেশীয় কোম্পানিগুলো শক্তভাবে দাঁড়াতে পারলে, সহযোগী শিল্প অর্থাৎ ভেন্ডার উন্নত হলে দেশের বাইরে থেকে কোনো কম্পোনেন্ট আমদানি করার প্রয়োজন হবে না। এতে পণ্যের দাম স্থায়ীভাবে কমে যাবে। সেটি কি বেশি লাভজনক নয়?

এই বিষয়টি আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু সরকার বোধহয় সাময়িক লাভটিকেই বড় করে দেখছে।

সর্বশেষ পাওয়া সংবাদ