সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইমরানা জামান, এক্সিকিউটিভ মামুন সালাম

কর্পোরেট সংবাদ ডেস্ক : বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা ইমরানা জামান চৌধুরী মেঘনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া একই সভায় বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মামুন সালাম মেঘনা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইমরানা জামান চৌধুরী বর্তমানে তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং লাইট হাউজ নেভিগেশন লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তিনি ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যন্সে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। দেশে শিল্প-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও নিয়োজিত রয়েছেন।

পক্ষান্তরে, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী মোহাম্মদ মামুন সালাম চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সালাম মেঘনা ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর এবং মেঘনা ব্যাংক লিমিটেডের বোর্ডে সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটিরও সদস্য।

তিনি সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেড, সালাম অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন ক্রাফট লিমিটেড, রিলায়েন্স অ্যাপারেল লিমিটেড, রিলায়েন্স ডেনিম ইন্ড লিমিটেড, রিলায়েন্স বক্স ইন্ড লিমিটেড, রিলায়েন্স ওয়াশিং ইন্ড লিমিটেডের এবং ফোর সিজনস রিসোর্টস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন। এছাড়া, তিনি বেঙ্গল সিনথেটিক ফাইবারস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবেও দায়িত্বরত রয়েছেন।

তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং তার জনহিতকর অবদানের জন্য ব্যাপকভাবে প্রশংসিত।

সর্বশেষ পাওয়া সংবাদ