সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো বাংলাদেশের লিডার্স

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : মধ্যপ্রাচ্যর জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার ২০২৩ পেল বাংলাদেশের শ্যামনগর উপজেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স।

সোমবার (১৬ জানুয়ারি ২০২৩) বাংলাদেশ সময় দুপুর ১২টায় এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরস্কার ২০২৩ লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডলের হাতে তুলে দেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, দক্ষিণ কোরিয়া ও মোজাম্বিক সহ আরও সাতটি দেশের রাষ্ট্রপতি ও অন্যান্য দেশের প্রতিনিধিবৃন্দ সহ পাঁচটি বিভাগে নির্বাচিত সেরা দেশের প্রতিনিধিবৃন্দ।

২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরষ্কার। জায়েদ সাস্টেইন্যাবিলিটি পুরষ্কার হল সহনশীলতার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত এর সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন আন্তর্জাতিক পুরস্কার। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ২০০৮ সালের বিশ্ব ভবিষ্যত শক্তি শীর্ষ সম্মেলনে পুরস্কারটি চালু করেন। এই পুরস্কারটি প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মানবতাবাদের উত্তরাধিকার এবং টেকসইতার প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাস্বরুপ।

জায়েদ সাস্টেইন্যাবিলিটি প্রাইজ অলাভজনক সংস্থা, ছোট ও মাঝারি আকারের উদ্যোগ এবং স্বাস্থ্য, খাদ্য, শক্তি, পানি এবং গ্লোবাল হাই স্কুলের বিভাগগুলিতে তাদের উদ্ভাবনী এবং অনুপ্রেরণামূলক টেকসই সমাধানের জন্য স্বীকৃতি দেয়। প্রতিবিছর পুরস্কারস্বরুপ ৩ মিলিয়ন ইউরো বিজয়ীদের মাঝে প্রদান করে থাকে।

উপকূলীয় পানি সংকট নিরসনে কাজ করার স্বীকৃতিস্বরুপ লিডার্স এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। লিডার্স বিভন্ন ধরণের পানি প্রযুক্তি স্থাপনের মাধ্যমে উপকূলীয় মানুষের পানি সংকট নিরসনে ২০০৩ সাল থেকে কাজ করছে। সুপেয় পানি নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম, পিএসএফ, এমএআর, বায়োস্যান্ড ফিল্টার স্থাপন ও পুকুর খনন করেছে। এছাড়াও কৃষি ক্ষেত্রে সেচ ব্যবস্থাপনায় উন্নতি ঘটিয়ে কৃষি উৎপাদন বাড়াতে গভীর নলকূপ স্থাপন, খাল খনন এবং মিনি পুকুর খনন করেছ।

লিডার্স বিশ্বাস করে এই পুরস্কার প্রাপ্তি লিডার্স এর কার্যক্রমকে আরও মানুষের মাঝে ছড়িয়ে দিতে সহায়তা করবে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার জলবায়ুপীড়িত মানুষের জীবন মান উন্নয়নে লিডার্স অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

উল্লেখ্য যে, লিডার্স ২০১৫ সালে পৃথিবীর মধ্যে তৃতীয় সংগঠন হিসাবে ওয়ার্ল্ড ওয়াটার শোকেজ পুরষ্কার প্রাপ্ত এবং ২০২০ সালে দুর্যোগ যোদ্ধা হিসাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এ্যাগ্রো অ্যাওয়ার্ড প্রাপ্ত। এছাড়াও লিডার্স সেন্টার অন এ্যাডাপটেশন (GCA) কর্তৃক লোকাল এ্যাডাপটেশন চ্যাম্পিয়ন এ্যাওয়ার্ড ২০২২ প্রাপ্তির জন্য মনোনীত হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ