শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
কর্পোরেট

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ব্র্যাক ব্যাংকের ৪ কোটি টাকা প্রদান

কর্পোরেট ডেস্ক: ভূমিহীনও আবাসনহীন মানুষদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের আশ্রয়ন-২ প্রকল্পে তহবিল প্রদান করেছে ব্র্যাক ব্যাংক।

রোববার (১৫ জানুয়ারি ২০২৩) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পরিচালক ফাহিমা চৌধুরীর নিকট থেকে চার কোটি টাকার চেক গ্রহণ করেন। এ সময় ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

এই মহতি উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন, “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি এই তিনটি দর্শনের আলোকে, সমাজকল্যাণমূলক কাজ আমাদের ব্যাংকের মূল্যবোধের সাথে মিশে আছে। আমরা বিশ্বাস করি, যেই সমাজে আমরা কাজ করি সেখানকার অপেক্ষাকৃত ভাগ্যবঞ্চিত সদস্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব।

আশ্রয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কেননা এর ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা আবাসন সুবিধা পাচ্ছেন।”

সর্বশেষ পাওয়া সংবাদ