বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডাঃ তাজরিয়ান খুরশিদ
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ “বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল)  ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।
 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, সম্পদের গুণগত মান অক্ষুণ্ন রাখা এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে কার্যকর বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
 
তিনি বলেন, সুপরিকল্পিত বিনিয়োগ সিদ্ধান্ত, যথাযথ ঝুঁকি মূল্যায়ন এবং ধারাবাহিক তদারকির মাধ্যমে খেলাপি বিনিয়োগ কমিয়ে আনা সম্ভব, যা গ্রাহক ও অংশীজনদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআই-এর প্রিন্সিপাল ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আবদুর রহিম দুয়ারী| কর্মশালায় ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন, মোঃ মাজহারুল আলম এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের মোট ৫০ জন ইনভেস্টমেন্ট কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ব্যাংকের বিনিয়োগ কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে।

 

এই সম্পর্কিত আরো

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে যোগ দিলেন ডাঃ তাজরিয়ান খুরশিদ