সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

নাগরিক সেবার মানোন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ায় অধিকতর গতিশীলতা নিশ্চিতকরণ এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক পিএলসি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। 
 
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংক এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার জনাব মোঃ রফিকুল ইসলাম এর উপস্থিতিতে ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব হেলাল আহমেদ এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির সুযোগ্য প্রশাসক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অরিতিক্ত সচিব জনাব মোঃ শাহ আলম।  
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা রিজিওনাল হেড ও শাখা ব্যবস্থাপক জনাব মোঃ ফরিদ আল মাহমুদ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুনসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।   
 
এই সমঝোতা স্মারকের আওতায় কুমিল্লা জেলার নাগরিকগণ এখন থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের সকল প্রকার ট্যাক্স ও ফি সমূহ আইএফআইসি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। এর ফলে সেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আইএফআইসি ব্যাংক পিএলসি বিশ্বাস করে, এ ধরনের অংশীদারিত্বভিত্তিক উদ্যোগ নাগরিক সেবার আধুনিকায়ন, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

 

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ