সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
কর্পোরেট সংবাদ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের সাব ওয়ান টন কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্টে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে এ সি আই মটরস্ লিমিটেড আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত অটোমোবাইল নির্মাতা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এর মিনি পিকআপ বাজারজাতকরণের মাধ্যমে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নির্ভরযোগ্য, জ্বালানী-সাশ্রয়ী ও লাভজনক পরিবহন সমাধান নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
 
এই সেগমেন্টে এ সি আই মটরস্ বাজারে এনেছে মাহিন্দ্রার দুটি জনপ্রিয় মডেল- মাহিন্দ্রা সুপ্রো ম্যাক্সি ট্রাক এবং মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি। মাহিন্দ্রা সুপ্রো ৯০০ কেজি পর্যন্ত এবং মাহিন্দ্রা ম্যাক্সিমো এইচডি ৮০০ কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। শক্তিশালী ইঞ্জিন, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি, মজবুত চ্যাসিস এবং আরামদায়ক কেবিন সুবিধার সমন্বয়ে মডেল দুটি দৈনন্দিন ব্যবসায়িক পরিবহনে কার্যকর সমাধান প্রদান করবে।
 
মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এ সি আই মটরস্ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রথম গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে মাহিন্দ্রা মিনি পিকআপের চাবি হস্তান্তর করেন। এই প্রথম ডেলিভারি কার্যক্রমের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। 
 
নগর থেকে গ্রাম- সব ধরনের রাস্তায় সহজে চলাচল এবং অধিক পণ্য বহনের সক্ষমতার কারণে মডেল দুটি আন্তর্জাতিক বাজারে ইতোমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর কার্যকর নকশা ও পারফরম্যান্স এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি রাস্তায় ফিট থাকে এবং পরিবহনে হয়ে ওঠে সত্যিকারের সুপারহিট। 
 
সারা দেশব্যাপী এ সি আই মটরস্ এর অনুমোদিত ডিলার শোরুমে এখন থেকে মাহিন্দ্রার এই মডেলসমূহ পাওয়া যাবে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে দেশজুড়ে মানসম্মত সার্ভিস ও জেনুইন স্পেয়ার পার্টস এর সহজলভ্যতা, যা গ্রাহকদের দীর্ঘমেয়াদী আস্থা ও নির্ভরতার ভিত্তিকে আরো সুদঢ় করবে। 
 
বাংলাদেশের সাব ওয়ান টন সেগমেন্টে এই যাত্রার মাধ্যমে এ সি আই মটরস্ ব্যবসায়িক সক্ষমতা, আয় বৃদ্ধি এবং টেকসই পরিবহন সমাধানের নতুন দিগন্ত উন্মোচন করলো।
 

 

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ