সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল
কর্পোরেট সংবাদ

পবিত্র রমজানে ‘রেমিটেন্স সেবা মাস’ পালন করছে এনআরবিসি ব্যাংক

এনআরবিসি ব্যাংক প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে উৎসাহিতকরণ এবং এ সংক্রান্ত সেবার প্রসারে পবিত্র রমজান মাসকে ‘বিশেষ রেমিটেন্স সেবা মাস’ হিসেবে পালন করছে।  এ উপলক্ষ্যে ঈদের আগ পর্যন্ত রেমিটেন্স গ্রহণকারীদের  বিশেষ উপহার প্রদান করা হচ্ছে।  ৎ
 
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি)  এই কর্মসূচির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মো:  তৌহিদুল আলম খান। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক  মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার ফয়সল আহমেদ, চিফ রিস্ক অফিসার সিরাজুল আমিন আহমেদ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হাসনাত রেজা মহিব্বুল আলম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার  রাশেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  ড. মো. তৌহিদুল আলম খান বলেন, এনআরবিসি ব্যাংক রেমিটেন্সনির্ভর ব্যাংক  হিসেবে প্রবাসী আয় সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার  দিয়ে আসছে। পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রেমিটেন্স খাতকে ব্যাংকের অন্যতম কৌশলগত সেবা খাত হিসেবে বিবেচনা করছে। প্রবাসীদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে এই উপহার প্রদান করা হচ্ছে। 
 
দেশব্যাপী শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে প্রবাসী আয় দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে গ্রাহকের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রেমিটেন্স গ্রাহকদেও সেবার মানোন্নয়নে ইতোমধ্যে সব আউটলেটে পৃথক ‘রেমিটেন্স সার্ভিস ডেস্ক’ চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রমজান মাসব্যাপী বিশেষ উপহার বিতরণ কর্মসূচি  পালন করা হচ্ছে। 

 

এই সম্পর্কিত আরো

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল