সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

দেশের শীর্ষস্থানীয় শরিয়াহ্ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পবিত্র রমজান মাস উপলক্ষে প্রবাসী রেমিট্যান্স গ্রাহকদের উৎসাহিত ও সম্মানিত করতে “রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন-২০২৬” শুরু করেছে।
 
এ ক্যাম্পেইনের আওতায় রেমিট্যান্স গ্রাহকরা মোটরসাইকেল, ল্যাপটপ, রেফ্রিজারেটর ও স্মার্টফোনসহ আরও আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন। রেমিট্যান্স ক্যাম্পেইন আগামী ২০ মার্চ পর্যন্ত ব্যাংকের সকল শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেটে পরিচালিত হবে।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, এসইভিপি মোহাম্মদ আব্দুল মুবিন এবং ইভিপি মীর মো: হাসানুল জাহেদ উপস্থিত ছিলেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং তাদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি রেমিট্যান্স প্রেরণে বৈধ ও ব্যাংকিং চ্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁদের আরও উৎসাহিত করাই ব্যাংকের লক্ষ্য। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সর্বদা গ্রাহককেন্দ্রিক সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আধুনিক, নিরাপদ ও দ্রুত সেবা প্রদানের মাধ্যমে প্রবাসী গ্রাহকদের আস্থা আরও সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।
 
তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে ক্যাম্পেইন সফল করার আহ্বান জানান এবং গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের নির্দেশনা দেন। বক্তৃতার শেষে তিনি সকল প্রবাসী রেমিট্যান্স গ্রাহকদের পবিত্র রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার