সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
কর্পোরেট সংবাদ

বিশ্বের সবচেয়ে পছন্দনীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ

টানা সাতবারের মত ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নিয়েছে মেটলাইফ। ২০২৬ সালের তালিকায়, ইন্স্যুরেন্স: লাইফ অ্যান্ড হেলথ ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি। এই স্বীকৃতি আর্থিক সেবা খাতে মেটলাইফের সুদীর্ঘ সুনাম, ধারাবাহিক পারফরমেন্স এবং দীর্ঘদিনের নেতৃত্বস্থানীয় অবস্থানেরই প্রতিফলন। 
 
এই স্বীকৃতি সম্পর্কে মেটলাইফের প্রেসিডেন্ট ও সিইও মিশেল খালাফ বলেন, “প্রায় ১৬০ বছর ধরে মানুষকে আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে সহায়তা করে আসছে মেটলাইফ। তাঁর মতে, “এই স্বীকৃতি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সক্ষমতা, কর্মীদের অবদান এবং বিশ্বজুড়ে গ্রাহক, সহকর্মী ও সমাজের প্রতি দায়িত্ব পালনে মেটলাইফের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।”
 
২৫ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র-ভিত্তিক স্বনামধন্য ম্যানেজমেন্ট কনসালটেন্ট প্রতিষ্ঠান কর্ন ফেরির সাথে যৌথভাবে বিভিন্ন শিল্পখাতের পছন্দনীয় প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে আসছে ফরচুন ম্যাগাজিন। শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, পরিচালক ও আর্থিক খাতের সদস্যবৃন্দ নয়টি সূচকে প্রতিষ্ঠানগুলোকে মূল্যায়ন করেন উদ্ভাবনী ক্ষমতা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ মূল্য, আর্থিক সক্ষমতা এবং দক্ষ জনবল আকর্ষণ ও ধরে রাখার সক্ষমতার উপর।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার