সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
কর্পোরেট সংবাদ

ইউনিসফট সিস্টেমসের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

এনসিসি ব্যাংক দেশের সব শাখায় ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে, যা ব্যাংকের চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অত্যাধুনিক এ সিস্টেমটি ডিজাইন ও বাস্তবায়ন করেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউনিসফট লিমিটেড। 
 
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।
 
এসময় এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং মোঃ হাবিবুর রহমান; এসইভিপি ও আইসিসি প্রধান মোহাম্মদ মোরশেদুল কাদের খলিলি; এসভিপি ও হেড অব আইসিটি ডিভিশন মোঃ সাজ্জাদুল ইসলাম; এসভিপি ও সিএডি প্রধান মুহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ রিটেইল ব্যাংকিং ও সিআরএম রিটেইল বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইউনিসফট সিস্টেমস লিমিটেডের জাভা সফটওয়্যার বিভাগের প্রজেক্ট ম্যানেজার তাজকিয়া তাসনিম ও বিজনেস টিমের সদস্য মোহাম্মদ নাসিম উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম বলেন, ডিজিটাল লোন ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে এনসিসি ব্যাংকের ঋণ প্রক্রিয়াকরণ কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ হবে এবং গ্রাহকসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আধুনিক এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এনসিসি ব্যাংক তাদের কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানে প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম হবে। এই উদ্যোগ বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি স্মার্ট, দ্রুত ও টেকসই ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে এনসিসি ব্যাংকের অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

 

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার