সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: - ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত
কর্পোরেট সংবাদ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশে পানিতে ডুবে প্রাণহানী মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) কর্তৃক পরিচালিত ‘সীসেফ লাইফগার্ড’ কর্মসূচিতে সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য, প্রতি বছর দেশে শিশুসহ প্রায় ১৮ হাজার মানুষ পানিতে ডুবে মারা যায়। এ সংকট মোকাবিলায় সিআইপিআরবি ২০১২ সাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে ‘সীসেফ লাইফগার্ড’ কর্মসূচির মাধ্যমে নিয়মিত টহল ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে ১,০৫২ জনের প্রাণ রক্ষা করা হয়েছে এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষের কাছে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। উদ্যোগটির সামাজিক গুরুত্ব ও জীবনরক্ষাকারী অবদান বিবেচনায় এনসিসি ব্যাংক তাদের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই প্রকল্পে সহায়তা প্রদান করছে, যা জননিরাপত্তা ও সামাজিক কল্যাণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।

সম্প্রতি কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্টে এই কার্যক্রমের উদ্বোধন করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম,  উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মোঃ হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং এবং স্ট্র্যাটেজিক ব্র্যান্ড ম্যানেজমেন্ট এর প্রধান নিঘাত মমতাজ, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা বিভাগ এবং আরটিআই প্রতিরোধ ও গবেষণা ইউনিট এর পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী, মানবসম্পদ ও প্রশাসন এর পরিচালক কর্নেল ইমরান উল্লাহ সরকার (অবসরপ্রাপ্ত), সরকারী যোগাযোগ ও সিএসআর এর সিনিয়র উপদেষ্টা, ড. সাইখুল ইসলাম হেলাল এবং সীসেফ লাইফগার্ড প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ড. ইয়াসির ইফতেখারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “বাংলাদেশে পানিতে ডুবে মৃত্যু একটি নীরব কিন্তু ভয়াবহ সংকট; প্রতিটি মৃত্যু সংশ্লিষ্ট পরিবারগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলে। এনসিসি ব্যাংক মনে করে, প্রকৃত টেকসই উন্নয়ন কেবল আর্থিক সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়—বরং সমাজ ও মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর সার্থকতা। সীসেফ লাইফগার্ড এর উদ্যোগে আমাদের সহায়তা জননিরাপত্তা ও সামাজিক কল্যাণে ব্যাংকের অঙ্গীকারের প্রতিফলন।”

সিআইপিআরবি এর স্বাস্থ্য ব্যবস্থা গবেষণা বিভাগ ও আরটিআই প্রতিরোধ ও গবেষণা ইউনিটের পরিচালক ড. সেলিম মাহমুদ চৌধুরী বলেন, “এক দশকেরও বেশি সময় ধরে সীসেফ লাইফগার্ড প্রকল্প কক্সবাজার সমুদ্রসৈকতে জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম টেকসই করতে করপোরেট খাতের অংশীদারিত্ব অত্যন্ত জরুরি। এনসিসি ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং সহায়তা আমাদের সক্ষমতা আরও বাড়াবে এবং পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।”

এই সম্পর্কিত আরো

ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলেই কাঙ্ক্ষিত দেশ গড়তে পারব: জামায়াত আমির

১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-মিছিল নিষিদ্ধ

কক্সবাজার সমুদ্রসৈকতে “সীসেফ লাইফগার্ড” এর উদ্যোগে এনসিসি ব্যাংকের সহায়তা প্রদান

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

সাতক্ষীরায় পৌঁছেছে ভোটের ব্যালট পেপার

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ম অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

আইসিএমএবি ও এফআরসি’র মধ্যকার বিশেষ বৈঠক অনুষ্ঠিত

নিরাপত্তা ব্যবস্থায় এআই–এসওসি পরিকল্পনায় অগ্রগতি, তবে বাস্তবায়নে সীমাবদ্ধতা

মঙ্গলবার শেষ হচ্ছে প্রচার-প্রচারণা: ভোট গ্রহণে প্রস্তুত যশোর, সবার নজর ভোটকেন্দ্রে

পবিত্র রমজান মাসের ফজিলত ও ইবাদত