মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
কর্পোরেট সংবাদ

রপ্তানিমুখী সবজি খাত উন্নয়নে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্টাক্টের অংশীদারত্ব

বাংলাদেশের রপ্তানিমুখী সবজি খাতের আন্তর্জাতিক মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য রপ্তানি সক্ষমতা জোরদারে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইসকন্টাক্ট (Swisscontact)-এর প্রস্তাবিত একটি প্রকল্পে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক পিএলসি।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি, ২০২৬) ঢাকাস্থ আইএফআইসি টাওয়ারে অনুষ্ঠিত সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মনসুর মোস্তফা এবং সুইসকন্টাক্টের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব হেলাল হুসাইন। 
 
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ। সুইসকন্টাক্টের পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

লিড ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে আইএফআইসি ব্যাংক পিএলসি এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও এসএমই খাতে টেকসই অর্থায়ন সম্প্রসারণ, রপ্তানিমুখী উদ্যোক্তা তৈরি এবং ঝুঁকি-হ্রাসকৃত ঋণ পোর্টফোলিও গঠনের সুযোগ পাবে। পাশাপাশি ব্যাংকটির কৃষি, এসএমই ও গ্রিন ফাইন্যান্স পণ্যের বাস্তবভিত্তিক পরীক্ষণ এবং নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটি জানুয়ারি ২০২৬ থেকে মার্চ ২০২৮ পর্যন্ত মোট ২৭ মাস মেয়াদে বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজার ক্ষুদ্র কৃষককে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP), জলবায়ু-সহনশীল কৃষি, নিরাপদ কীটনাশক ব্যবহার, অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ এবং উন্নত পোস্ট-হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। একই সঙ্গে ট্রেসেবিলিটি নিশ্চিত করতে ক্লাস্টারভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার