মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
কর্পোরেট সংবাদ

নতুন সিএমএ শিক্ষার্থীদের স্বাগত জানালো আইসিএমএবি

দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) জানুয়ারি–জুন ২০২৬ সেশনে সিএমএ প্রোগ্রামে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো। ঢাকার নীলক্ষেতে অবস্থিত আইসিএমএবি ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের একাডেমিক দিকনির্দেশনা ও পেশাগত প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি তিনটি পর্বে বিভক্ত ছিল-একাডেমিক ব্রিফিং সেশন, রিভিজিটিং দ্য মেমোরি লেন এবং ফ্রেশার্স রিসেপশন। একাডেমিক ব্রিফিং পরিচালনা করেন অধ্যাপক ড. নিখিল চন্দ্র শীল এফসিএমএ এবং অধ্যাপক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএ। তারা সিএমএ কারিকুলাম, পরীক্ষা পদ্ধতি এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত ধারণা দেন।

অনুষ্ঠানে আইসিএমএবি’র সভাপতি মো. কাউসার আলম এফসিএমএ বলেন, “সিএমএ পেশা করপোরেট সুশাসন, আর্থিক শৃঙ্খলা ও টেকসই ব্যবসা চর্চা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা এমন পেশাজীবী গড়ে তুলতে চাই, যারা বিশ্লেষণধর্মী দক্ষতা, নৈতিক মূল্যবোধ ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারি ও বেসরকারি উভয় খাতে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।”

সহ-সভাপতি ও শিক্ষা কমিটির চেয়ারম্যান এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ বলেন, সিএমএ যোগ্যতা অর্জন করতে শৃঙ্খলা, ধারাবাহিক অধ্যয়ন এবং উচ্চমানের পেশাগত সততা প্রয়োজন। এছাড়া নির্বাহী পরিচালক মো. মাহবুব-উল-আলম এফসিএমএ নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক একাডেমিক ও প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মুশফিকুর রহমান এফসিএমএ শিক্ষার্থীদের মনোযোগী ও লক্ষ্যভিত্তিক থেকে পেশাগত উৎকর্ষ অর্জনের আহ্বান জানান।

একইসাথে অনুষ্ঠানে ‘এসএএফএ প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫’–এর বিজয়ীদের পুরস্কার প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক বিতরণ করা হয়। আইসিএমএবি’র সচিব মনজুর মো. শাইফুল আজম এফসিএমএ’র ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার