মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখাভিত্তিক লেনদেন শুরু ৫ ফেব্রুয়ারি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুধুমাত্র নগদ লেনদেন ও শাখাভিত্তিক ব্যাংকিং সেবা পুনরায় চালু হবে। প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিক ব্যাংকিং অবকাঠামো গড়ে তোলা এবং গ্রাহকদের জন্য আরও নিরাপদ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন করা হয়েছে। 

ব্যাংকিং খাতে চলমান প্রযুক্তিনির্ভর রূপান্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং আন্তর্জাতিক মানের ব্যাংকিং সেবা প্রদানের উদ্দেশ্যে সিবিএস আপগ্রেডেশন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের তথ্যপ্রযুক্তি অবকাঠামো আরও শক্তিশালী এবং ভবিষ্যৎমুখী ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ গত ৩০ জানুয়ারি, ২০২৬ সিবিএস আপগ্রেডেশনের কার্যক্রম শুরু হয়। সিস্টেম আপগ্রেডেশন চলাকালে গ্রাহকদের আর্থিক তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার সিকিউরিটি ও ডাটা সুরক্ষা নীতিমালা অনুসরণ করে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

কোর ব্যাংকিং সিস্টেম আধুনিকায়নের ফলে ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ, নিরাপদ ও গ্রাহকবান্ধব হয়েছে। একই সঙ্গে লেনদেনের গতি বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য উন্নত ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিত সম্ভব হয়েছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার