মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী
কর্পোরেট সংবাদ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের ‘মানবসম্পদ ও ব্যবসায় উন্নয়ন সভা ২০২৫’ সম্প্রতি চট্টগ্রামের শাহীন গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মোঃ ইয়াহিয়া-এর সভাপতিত্বে সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, ইনভেস্টমেন্ট মনিটরিং অ্যান্ড রিকভারি ডিভিশন প্রধান মিজানুর রহমান, এফএসআইবি ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ইভিপি মোহাম্মদ রোকন উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল প্রধান আহমেদ আশিক রাজী ও প্রধান কার্যালয়ের পিএবিসিডি প্রধান মোঃ খায়রুল হাসান সিএসএএ উপস্থিত ছিলেন।

এতে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের চট্টগ্রাম উত্তর অঞ্চল প্রধান মোহাম্মদ মুস্তাফা। দিনব্যাপী এ সভায় চট্টগ্রাম অঞ্চলের ৩৬জন শাখা ব্যাবস্থাপক, ৩৬জন ম্যানেজার অপারেশনস, ৩০জন উপশাখা ইনচার্জসহ মোট ১৩৮জন নির্বাহী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সভায় চট্টগ্রাম অঞ্চলের শাখা ও উপশাখাসমূহের ব্যবসায়িক পারফরমেন্স পর্যালোচনা করা হয়। এ সময় শাখা ও উপশাখাসমূহকে গ্রাহকসেবার মান উন্নয়ন, নতুন আমানত সংগ্রহ, খেলাপী বিনিয়োগ আদায়, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং মানবসম্পদের দক্ষতা ও মানোন্নয়নের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। একই সাথে গত ১০ মাসে সাড়ে ১০ লক্ষাধিক নতুন হিসাব খোলা, ৩ হাজার ৮ শত কোটি টাকার আমানত সংগ্রহ, ৩ হাজার কোটি টাকার খেলাপী বিনিয়োগ আদায় এবং সার্বিক কর্মকান্ডে গতিশীলতা আনার জন্য ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়।

এই সম্পর্কিত আরো

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী