মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী
কর্পোরেট সংবাদ

সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’ এর চুক্তি

কর্পোরেট ডেস্ক: কর্পোরেট নেতৃত্ব বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সিটি ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) যৌথভাবে চালু করতে যাচ্ছে একটি বিশেষায়িত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’। গতকাল আইবিএ প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়।

এই উদ্যোগটি বাংলাদেশে প্রথম-যেখানে একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের অগ্রগণ্য একাডেমিক প্রতিষ্ঠান যৌথভাবে একটি পূর্ণাঙ্গ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নে একত্র হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএ’র ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা। এই চুক্তি স্বাক্ষর প্রোগ্রামে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ব্যাংকের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই প্রোগ্রামটি পরিচালনা করবেন আইবিএ’র অভিজ্ঞ অনুষদ সদস্য এবং ব্যাংকিং খাতের খ্যাতনামা বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারীরা পাবেন কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, এবং সিদ্ধান্ত গ্রহণের বাস্তবমুখী প্রশিক্ষণ।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন কৌশলের একটি বড় মাইলফলক এবং ভবিষ্যতমুখী নেতৃত্ব গঠনে তাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

এই সম্পর্কিত আরো

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী