মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রেমিট্যান্স ক্যাম্পেইনের পুরস্কার প্রদান

কর্পোরেট ডেস্ক: দেশের অন্যতম প্রধান শরীয়াহ্-ভিত্তিক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বৈধ পথে রেমিট্যান্স প্রবাহকে উৎসাহ প্রদান এবং প্রবাসী গ্রাহকদের সম্মাননা জানাতে ঈদ-উল আজহা রেমিট্যান্স ক্যাম্পেইন -২০২৫ এর আওতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে।

বুধবার (২ জুলাই) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে নির্বাচিত তিনজন গ্রাহক ও তিনজন কর্মকর্তাকে পুরস্কার প্রদান করেন।

মোঃ রাফাত উল্লা খান পুরস্কারপ্রাাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময় দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানকে গুরুত্ব দিয়ে থাকে। আমাদের প্রবাসী ভাই- বোনেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, এই ধরনের উদ্যোগ প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আরও উৎসাহিত করবে।”

ব্যাংকের নবীনগর শাখার গ্রাহক মোঃ আবদুল্লাহ, ফেনী শাখার আমেনা আক্তার সুলতানা, যাত্রাবাড়ী শাখার মোঃ মাসুকুর রহমান, বুল্লা বাজার এজেন্ট আউটলেটের মোঃ ফয়জুল ইসলাম খান, আম্বরখানা শাখার ব্যবস্থাপক মোঃ কায়সার খান এবং নোয়াপাড়া বাজার এজেন্ট আউটলেটের মোঃ আশরাফুল আলম সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন, মোঃ ফজলুর রহমান চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আক্তার কামাল, মোঃ মঞ্জুরুল আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মীর মোহাম্মদ হাসানুল জাহেদ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মমতাজুল হক এবং অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা