মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
কর্পোরেট সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগ আদায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ অর্থঋণ আদালত আইন ২০০৩, এনআইএ্যাক্ট ১৮৮১ এবং প্রাসঙ্গিক অন্যান্য আইন প্রয়োগ করে খেলাপি বিনিয়োগ আদায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে ট্রেনিং এর উদ্বোধন করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাফাত উল্লা খান বলেন, বর্তমানে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বিনিয়োগের পরিমাণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুততম সময়ে আইনসম্মতভাবে বিনিয়োগ আদায় নিশ্চিত করতে হবে। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়বে এবং তা খেলাপি বিনিয়োগ আদায়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

তিনি আরও বলেন, খেলাপি আদায়ে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সব ধরনের কৌশল যথাযথভাবে প্রয়োগ করা সময়ের দাবি। একই সঙ্গে আমানত বৃদ্ধির দিকেও মনোযোগ দিতে হবে।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শরীফ চৌধুরী, ঢাকা সাউথ জোনাল প্রধান মোঃ মনজুরুল আলম, ঢাকা নর্থ জোনাল হেড মোঃ মজিবুর রহমান উপস্থিত ছিলেন। কর্মশালায় ১০টি কর্পোরেট শাখাসহ ঢাকা সাউথ ও নর্থ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ, অপারেশন ম্যানেজার, ইনভেস্টমেন্ট ইনচার্জ ও বিনিয়োগ কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা