মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
কর্পোরেট সংবাদ

আন্তর্জাতিক এমএসএমই দিবস উদযাপন করলো আইপিডিসি ফাইন্যান্স

কর্পোরেট ডেস্ক: প্রতিবছর ২৭ জুন বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক এমএসএমই দিবস। সেই উপলক্ষে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি জুন মাসজুড়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দিবসটি উদযাপন করছে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএসএমই খাতের অবদানকে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মাসের শুরুতে, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে সদ্য প্রকাশিত মাস্টার সার্কুলার নিয়ে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়, যা এমএসএমই খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মশালায় এমএসএমই খাতের জন্য প্রাসঙ্গিক হালনাগাদ নীতিমালা ও আর্থিক কাঠামো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যথাযথ বিশ্লেষণ এবং বাস্তবিক প্রয়োগে দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

সাপ্তাহিক ছুটির কথা বিবেচনা করে, বৃহষ্পতিবার (২৬ জুন) অর্থাৎ মূল তারিখের একদিন আগে – আইপিডিসি’র ১৭টি শাখায় একযোগে আন্তর্জাতিক এমএসএমই দিবস পালিত হয়েছে এবং প্রতিটি শাখাতেই আইপিডিসি’র কর্মীবৃন্দ ও এমএসএমই গ্রাহকদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

প্রতিটি শাখা রঙিন বেলুন ও ব্যানার দিয়ে সাজানো হয় এবং সবাই একত্রে কেক কেটে পারস্পরিক সাফল্য ও দীর্ঘমেয়াদি সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। একইসঙ্গে বিভিন্ন শাখায় প্রশিক্ষণ সেশনও আয়োজন করা হয়, যাতে উপস্থিত সবাই আর্থিক জ্ঞান ও নিয়মনীতি সম্পর্কে আরও সচেতন হতে পারেন।

এই আয়োজন প্রসঙ্গে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, “এই দিনটি দেশের উন্নয়নে এমএসএমই খাতের দৃঢ়তা, উদ্ভাবন ও অবদানের কথা আমাদের আরও একবার মনে করিয়ে দেয়। আমরা এই উদ্যোক্তাদের নির্ভরযোগ্য আর্থিক সহযোগী হতে পারায় গর্বিত। মাসব্যাপি এই আয়োজন তাদের কল্যাণ ও অগ্রগতির প্রতি আমাদের প্রতিশ্রুতিকে তুলে ধরছে।”

এমন উদ্যোগ গ্রহণের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স বাংলাদেশে এমএসএমই খাতের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। পাশাপাশি এমন একটি আর্থিক পরিবেশ তৈরি করছে, যেখানে উদ্যোক্তারা যথাযথ জ্ঞান, সুযোগ ও সুবিধার মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা