বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
কর্পোরেট সংবাদ

শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২৫ জুন) ডিজিটাল প্লাটফর্মে (অনলাইন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ।

বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষা প্রতিবেদন গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া সভায় ২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের এসইভিপি ও কোম্পানী সচিব জনাব মো: আবুল বাশার।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ ড. আনোয়ার হোসেন খান, মো: সানাউল্লাহ সাহিদ, হারুন মিয়া, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো: মশিউর রহমান চমক, মিসেস তাহেরা ফারুক, ফকির মাসরিকুজ্জামান, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।

এছাড়াও ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মোস্তফা হোসেন, ব্যাংকের আইন উপদেষ্টা ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজীজ, ব্যাংকের বহিঃনিরীক্ষক আজিজ হালিম খায়ের চৌধুরী এন্ড কোং এর পার্টনার মো: আশরাফুজ্জামান, এসিএ, ইন্ডিপেনডেন্ট স্ক্রুটিনাইজার জেসমিন এন্ড এ্যসোসিয়েটস এর প্রতিনিধি জেসমিন আক্তার, এফসিএস, ব্যাংকের সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ এবং শেয়ার হোল্ডারগণ অনলাইনে উক্ত এজিএম এ অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা