বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
কর্পোরেট সংবাদ

আইসিএসবি’র প্রেসিডেন্ট হলেন নাসিমুল হাই, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম

কর্পোরেট ডেস্ক: ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর প্রেসিডেন্ট হলেন এম. নাসিমুল হাই এফসিএস ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস।

সোমবার (১৬ জুন) অনুষ্ঠিত ১০৯তম কাউন্সিল সভায় ২০২২-২০২৫ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদের জন্য তাদেরকে এ পদের জন্য নির্বাচিত করা হয়।

এর আগে তিনি ২০১৩-২০১৬ মেয়াদের জন্য ইনস্টিটিউটের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) ছিলেন। এ ছাড়াও তিনি ২০১০-২০১৩ মেয়াদের জন্য ইনস্টিটিউটের ভাইস-প্রেসিডেন্ট ছিলেন এবং ২০০৭-২০০৮, ২০০৮-২০০৯ এবং ২০০৯-২০১০ সালে তিন মেয়াদে ইনস্টিটিউটের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি-তে উপ ব্যবস্থাপনা পরিচালক (চিফ কমপ্লায়েন্স অফিসার) হিসেবে কর্মরত আছেন এম. নাসিমুল হাই এফসিএস। এর আগে তিনি বসুন্ধরা গ্রুপে সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮১ সালে স্নাতক এবং ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এছাড়াও তিনি অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল/বাংলাদেশ-এর গভর্নিং বডির সদস্য এবং বর্তমানে সংগঠনটির ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে, মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-তে উপ মহা ব্যবস্থাপক ও চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত আছেন। ২০০৬ সাল থেকে তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এর ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে ২০০২ সালে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং ২০০৩ সালে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

এছাড়া এ কে এম মুশফিকুর রহমান এফসিএস ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ইনস্টিটিউটের ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা