বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির উদ্যোগে রবিবার (১৫ জুন) এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ঈদের পর কর্মস্থলে ফিরে সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা ও আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মুজমদার। আরও বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: মাহবুব আলম ও মাহমুদুর রহমান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আমিনুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে. এম. মুনিরুল আলম আল-মামুন ও মোঃ মাকসুদুর রহমান।

স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সমিতির সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে এম মাহবুব মোরশেদ এবং ধন্যবাদ জ্ঞাপন ও দুআ মুনাজাত করেন সমিতির সহ-সভাপতি ও ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মাহবুব এ আলম। প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার নির্বাহী, বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা বিনিময়, অনুভুতি প্রকাশ, মনোজ্ঞ সংগীত, আবৃত্তি ও নির্মল কৌতুক পরিবেশন করা হয়।

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা