বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
কর্পোরেট সংবাদ

নারীদের নিরাপত্তায় আইপিডিসি’র সহযোগী বি-ট্র্যাক

কর্পোরেট ডেস্ক: নারীদের নিরাপত্তা নিশ্চিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র কৌশলগত অংশীদার হল আইটি প্রতিষ্ঠান বি-ট্র্যাক সল্যুশনস। এর মাধ্যমে, একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতিশ্রুতি রক্ষায় উভয় প্রতিষ্ঠান সম্মিলিত ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বি-ট্র্যাক সল্যুশনস-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং সিইও এম তানভীর সিদ্দিকী; আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস এবং হেড অব এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায়, বি-ট্র্যাকের নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘নিরাপথ’ এখন থেকে নারীদের নিরাপত্তা নিশ্চিতে নানা উদ্যোগে কাজ করবে, যার মূল ফোকাস থাকবে আইপিডিসি’র নারী-কেন্দ্রিক প্ল্যাটফর্ম ‘জয়ী’। তবে ‘জয়ী’ সদস্য ছাড়া বাকিরাও এর পূর্ণ সুবিধা ও সহায়তা পাবে। এর মাধ্যমে, নারী উদ্যোক্তাসহ সমাজের অন্যান্যদের জন্য একটি নিরাপদ সমাজ গঠনের চেষ্টা করা হচ্ছে। শুধু তাই নয়, এই কৌশলী অংশীদারিত্বের অংশ হয়েছে বি-ট্র্যাকের ডিজিটাল নিরাপত্তায় ক্যামেরা সল্যুশন – ‘সিমো’। পাশাপাশি আইপিডিসি সমাজে, বিশেষ করে তাদের গ্রাহকদের ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তা প্রদানে তাদের প্রতিশ্রুতি আরও দৃঢ় করছে।

এ প্রসঙ্গে, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ সামস বলেন, “আইপিডিসি সবসময়ই আর্থিক সেবা কার্যক্রমের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে। বি-ট্র্যাক সল্যুশনস-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমরা নারীদের জন্য, বিশেষ করে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আরও নিরাপদ ও স্বনির্ভর সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছি।”

বি-ট্র্যাক সল্যুশনস-এর গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) বলেন, “এ অংশীদারিত্বের মাধ্যমে উদ্ভাবন ও প্রভাব বিস্তার এর এক নতুন দ্বার উন্মোচিত হল। ‘নিরাপথ’ নারীদের নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করবে এবং ‘সিমো’ আইপিডিসি’র সম্মানিত গ্রাহকদের বাসস্থান, কর্মক্ষেত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করবে।”

এই অংশীদারিত্বের মাধ্যমে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং বি-ট্র্যাক সল্যুশনস এক নতুন যুগের সূচনা করলো। একটি প্রযুক্তি-নির্ভর যুগ, যেখানে নিরাপত্তা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তি একত্রে পরিবর্তন আনতে সক্ষম।

এই সম্পর্কিত আরো

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ