বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: - কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত? দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪ ২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ
কর্পোরেট সংবাদ

“স্যাম্পল মেকিং ফর লেদারগুডস ডিজাইনার” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি

কর্পোরেট ডেস্ক: লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB) এবং লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিলের যৌথ উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল ২০২৫ পর্যন্ত এক সপ্তাহব্যাপী “স্যাম্পল মেকিং ফর লেদারগুডস ডিজাইনার” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি সেন্টার অব এক্সেলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ (COEL), গাজীপুর ঢাকায় আয়োজন করা হয় যে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (LFMEAB)-এর সেক্রেটারি জেনারেল মেজর রফিকুল ইসলাম (অব) উদ্বোধন করেন।

প্রশিক্ষক হিসাবে ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ILET)-এর সহকারী অধ্যাপক মোঃ নূর মোহাম্মদ প্রশিক্ষণটি পরিচালনা করেন।

প্রশিক্ষণে LFMEAB-এর সদস্য কারখানাগুলো থেকে নির্বাচিত মোট ২০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের অংশ হিসেবে একটি ইন্ডাস্ট্রি অ্যাটাচমেন্ট সেশন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড-এ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি বাস্তব উৎপাদন পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সমস্যা বিশ্লেষণ, প্যাটার্ন বিশ্লেষণ, ট্যাগিং, লেবেলিং ও প্যাকেজিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহারিক ও হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

ফুটওয়্যার খাতে কর্মরত পেশাদারদের দক্ষতা বৃদ্ধি করা, বিশেষ করে স্যাম্পল প্রস্তুতকারকদের কারিগরি দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করাই ছিল প্রশিক্ষণের মূল লক্ষ্য। এই উদ্যোগটি স্থানীয় ফুটওয়্যার শিল্পে দক্ষ জনবল গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা শিল্পের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক মানের সাথে খাতটির সামঞ্জস্য নিশ্চিত করতে সহায়ক হবে।

এই সম্পর্কিত আরো

এনবিআর-বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ: কাস্টমস ব্যবস্থায় কমবে কাগজপত্রের ঝামেলা

দেশে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, জেনে নিন কোনটির ভরি কত?

দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশিসহ নিহত ৪

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ