মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত? জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা ৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
কর্পোরেট সংবাদ

কক্সবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক : কক্সবাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা সম্প্রতি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসআইবিএল চট্টগ্রাম অঞ্চলের প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্রাঞ্চেস কন্ট্রোল ডিভিশনের প্রধান জয়নাল আবেদীনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। কক্সবাজার শাখার ব্যবস্থাপক সাইফুদ্দিন খালেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক একটি গণমানুষের ব্যাংক। আমরা দেশের সকল শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনা করে ব্যাংকের সেবাপ্রদান করছি এবং সম্প্রতি আমরা অনেকগুলো সেবাপণ্য তাদের সুবিধার কথা ভেবে চালু করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সিনিয়র সিটিজেন ও অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বিশেষ সঞ্চয়ী হিসাব।

এর বিপরীতে আকর্ষণীয় মুনাফা প্রদান করা হয়। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক প্রবাসী বাংলাদেশী, হকার ও ড্রাইভারদের জন্য নানা সুবিধা সম্বলিত সঞ্চয়ী হিসাব চালু করেছে উল্লেখ করে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এ সকল সুবিধা গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

এই সম্পর্কিত আরো

চাঁদপুরে প্রান্তিক মৎস্যজীবী পরিবারে বিকল্প জীবিকা সহায়তা দিলো এমটিবি ফাউন্ডেশন

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের ডিজির সৌজন্য সাক্ষাৎ

বেলকুচিতে নকল চিপস কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা

মাদরাসা ছাত্রীর আত্মহত্যা ঢাকতে বজ্রপাতের গুজব ছড়ালো পরিবার

ঘরের মাঠে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

স্বর্ণ ও রুপার দাম কমলো, জেনে নিন কোনটির ভরি কত?

জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানি পাওয়ারের ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

টয়োটা গাড়ি ক্রয়ে বাড়তি সুবিধা পাবেন আইপিডিসির গ্রাহকরা

৩০ এপ্রিলের পর সারাদেশে মাদক বিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী