মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
কর্পোরেট

ভালোবাসা দিবস উপলক্ষ্যে সাজগোজের ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ শুরু

কর্পোরেট ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় পার্সোনাল ও বিউটি কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘সাজগোজ’ এবছরের ভালোবাসা দিবস উপলক্ষ্যে এক্সাইটিং ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ ক্যাম্পেইন শুরু করেছে, যা আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। ভালোবাসা দিবসকে আরও আনন্দময় করে তুলতে গ্রাহকরা কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি (নির্দিষ্ট দিনে) এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার জেতার সুবর্ণ সুযোগ।

ক্যাম্পেইন চলাকালে পারফিউম, স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট এবং গিফট বান্ডেলে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্যছাড়। ভালোবাসা দিবসকে সবার জন্য আরও সুন্দর ও আরও আনন্দময় করে তুলতেই সাজগোজ-এর এই বিশেষ আয়োজন।

ক্যাম্পেইনে আরও আছে ‘লাভ স্টোরি কনটেস্ট’, যেখানে অংশ নিলে থাকছে ৫,০০০ টাকা মূল্যের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার জেতার সুযোগ। অংশগ্রহণের জন্য আপনার প্রিয়জনের সঙ্গে একটি ছবি তুলে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করতে হবে এবং ক্যাপশনে লিখতে হবে নিজের ভালোবাসার গল্প। ক্যাপশনে ব্যবহার করতে হবে ‘#LoveShajgoj’ হ্যাশট্যাগ এবং ‘@shop.shajgoj.com’ লিংকটি ট্যাগ করতে হবে। এছাড়া, পোস্টের প্রাইভেসি পাবলিক রাখতে হবে। সেরা তিনটি লাভ-স্টোরি’র জন্য থাকছে সাজগোজের পক্ষ থেকে ৫,০০০ টাকা মূল্যের গিফট হ্যাম্পার।

এ প্রসঙ্গে সাজগোজ-এর সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, “সাজগোজ বিশ্বাস করে, ভালোবাসাকে সবচেয়ে সুন্দরভাবে এক্সপ্রেস করা যায় আন্তরিকতার মাধ্যমে। তাই, এই বিশেষ দিনটি প্রিয়জনের জন্য আরও স্মরণীয় করে তুলতে আমরা এই ক্যাম্পেইনটি নিয়ে এসেছি। গিফট হোক কিংবা সেলফ-কেয়ার, ভালোবাসা দিবসকে স্পেশাল করে তুলতে আমাদের কাছে আছে সবকিছুই।”

বিস্তারিত জানতে সাজগোজ-এর ওয়েবসাইটে ভিজিট করুন অথবা অ্যাপ ডাউনলোড করুন কিংবা নিকটবর্তী আউটলেটে যোগাযোগ করুন। যেকোন আপডেটস বা বিভিন্ন বিউটি টিপস পেতে চোখ রাখুন সাজগোজ-এর সোশ্যাল মিডিয়াতে।

সর্বশেষ পাওয়া সংবাদ