রবিবার, ০১ নভেম্বর ২০২৬
রবিবার, ০১ নভেম্বর ২০২৬
শিরোনাম
জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন মাহমুদুল হক বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান মরদেহ উদ্ধার মিরপুর টেস্ট - উইন্ডিজের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ ২০৩০ সাল পর্যন্ত মূলধনি মুনাফায় কর অব্যাহতি চায় ডিবিএ বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ, জিপিএ-৫ এ মেয়েরা এগিয়ে এইচএসসিতে ১ বা ২ বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের ১ মাসের মধ্যে পরীক্ষার সুযোগ
advertisement
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের চৌমুহনী শাখা স্থানান্তরিত

কর্পোরেট ডেস্ক: উন্নত সেবা প্রদানের প্রত্যয় নিয়ে নতুনভাবে সজ্জিত শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর চৌমুহনী শাখা রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন ঠিকানায় (জামান প্লাজা, ৩৩ ডিবি রোড, চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী) ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর সাধারণ সেবা বিভাগের প্রধান মাহমুদুল শামীম তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন।

২০১০ সালের ২৯ ডিসেম্বর ব্যাংকের চৌমুহনী শাখার কার্যক্রম শুরু হয়েছিল। গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে এবং সমাজের সর্বস্তরের মানুষদেরকে ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের এই শাখাটিকে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের চৌমুহনী শাখার ব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, নোয়াখালী ইন্ডাস্ট্রিয়াল মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, আবাসন শিল্প সমিতির সভাপতি মো: শাহজাহান, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন শাখার কার্যক্রম শুরু উপলক্ষ্যে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে ব্যাংকের শাখা প্রাঙ্গণে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ