মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথেরিয়া মানি ট্রান্সফারের ব্যবসায়িক কার্যক্রম শুরু

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সাথে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় রেমিট্যান্স কোম্পানি রিয়া মানি ট্রান্সফার মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কর্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর। এসময় ইন্ডিয়া ও সাউথ এশিয়া রিয়া মানি ট্রান্সফার সার্ভিসেস প্রাঃ লিঃ এর এমডি ও সিনিয়র রিজনাল ডিরেক্টর ড. এমিল রুবান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, উপব্যবস্থাপনা মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ড. এমিল রুবান বলেন, “রিয়া মানি হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মানি ট্রান্সফার সার্ভিস, যার কার্যক্রম বিশ্বের ১৯০টি দেশে রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের কার্যকর রেমিট্যান্স সমাধান প্রদান করতে সক্ষম হবে এবং আমাদের ব্যবসাকে আরও প্রসারিত করবে।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, “রিয়া মানি ট্রান্সফারের সাথে এই ব্যবসায়িক কার্যক্রম আমাদের মূল্যবান গ্রাহকদের জন্য দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য লেনদেন নিশ্চিত করতে এবং রেমিট্যান্স পরিষেবাগুলোকে উন্নত করার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত করে।”

সর্বশেষ পাওয়া সংবাদ