মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫ শনিবার (১ ফেব্রুয়ারি) পুরানা পল্টনস্থ আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান মোঃ মেহমুদ হোসেন।

সম্মেলনে পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন এবতাদুল ইসলাম, ড. সাজ্জাদ জহির, কাজী মোঃ মাহবুব কাশেম এফসিএ। উক্ত সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং সারা দেশব্যাপী সকল শাখার ব্যবস্থাপকেরা অংশগ্রহণ করেন।

এ সময় আলোচকবৃন্দ ব্যাংক পরিচালনায় সুশাসন ও বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ কুমার মন্ডল ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। পরিশেষে প্রশ্নউত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত এ ব্যবসায়িক সম্মেলন।

সর্বশেষ পাওয়া সংবাদ