বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
কর্পোরেট

ইউসিবি ইনভেস্টমেন্ট ট্রাস্ট ব্যাংকের জন্য ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু সম্পন্ন

কর্পোরেট ডেস্ক: ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ট্রাস্ট ব্যাংক পিএলসির “টিবিএল ৭ম সাব-অর্ডিনেটেড বন্ড” ইস্যু সম্পন্ন করেছে, যার মোট মূল্য ৪৫০ কোটি টাকা। সম্প্রতি (২২ জানুয়ারি ২০২৫) রাজধানী ঢাকার ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ট্রাস্ট ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং তাদের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে। এর ফলে ব্যাংকটি তাদের গ্রাহকসেবা প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ