বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

যশোরে অগ্রণী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: অগ্রণী ব্যাংক পিএলসি’র ২০২৫ সালের ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন, কোর ডিপোজিট সংগ্রহ, রেমিট্যান্স আহরণ, সিএমএসএমই খাতে ঋণ বিতরণ, শ্রেণীকৃত ঋণ হ্রাস ও ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষে যশোরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি, ২০২৫) যশোর আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান, খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মো. নূরুল হুদা প্রমুখ। যশোর অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মো. রোকন উদ্দিনের সভাপতিত্বে সভায় খুলনা সার্কেলের আওতাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও উর্ধ্বতন নির্বাহী এবং যশোর অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এসময় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম ব্যাংকের সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ