বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

সাউথইস্ট ব্যাংকের ৩০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে কাউন্টডাউন টাইমার ঘড়ি উন্মোচন

কর্পোরেট ডেস্ক:আগামী ২৫ মে সাউথইস্ট ব্যাংক পিএলসি. তার ৩০তম বার্ষিকীতে পদার্পণ করতে যাচ্ছে। এই গৌরবময় উপলক্ষ্যকে সামনে রেখে ব্যাংকের ঢাকার বনানিস্থ নিজস্ব প্লটে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর মাননীয় চেয়ারম্যান এম.এ. কাশেম মহোদয় একটি বিশেষ ডিজিটাল কাউন্টডাউন টাইমার ঘড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

এই ব্যতিক্রমী আয়োজনটি সাউথইস্ট ব্যাংকের তিন দশকের সাফল্যগাথা এবং ব্যাংকিং সেবার অতুলনীয় যাত্রাকে সম্মান জানানোর একটি মাইলফলক হিসেবে বিবেচিত। বনানিস্থ ব্যাংকের নিজস্ব প্রাঙ্গণে স্থাপিত ডিজিটাল টাইমারটি সাউথইস্ট ব্যাংকের গৌরবময় ইতিহাস, সততা ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার প্রতীক হিসেবে কাজ করবে। এটি শুধু ২৫ মে ২০২৫ তারিখে ৩০তম বার্ষিকীর ক্ষণ গণনা করবে না, বরং একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সাউথইস্ট ব্যাংক পরিবারের সকল সদস্যকে অনুপ্রাণিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে মাননীয় চেয়ারম্যান এম.এ. কাশেম তাঁর উচ্ছ্াস প্রকাশ করে বলেন,“সাউথইস্ট ব্যাংকের ৩০ বছরের যাত্রা আমাদের গ্রাহক, অংশীদার এবং কর্মকর্তাগণের অটুট আস্থা ও সমর্থনের একটি প্রতিচ্ছবি। এই কাউন্টডাউন টাইমার ঘড়ি কেবল ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশা নয়, এটি ব্যাংক ও জাতির উন্নতি এবং সমৃদ্ধির জন্য আমাদের অবিচল প্রতিশ্রুতির প্রতীক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, কর্পোরেট অ্যাফেয়ার্স ও সিএসআর বিভাগের প্রধান এবং ভাইস প্রেসিডেন্ট মোঃ মুশফিকুর রহমান এবং গুলশান ও বনানী শাখার শাখা প্রধানগণ সহ সাউথইস্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

১৯৯৫ সালের ১২ মার্চ “ব্যাংক কোম্পনী” হিসেবে অন্তর্ভূক্তি এবং ২৫ মে অনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে সাউথইস্ট ব্যাংক পিএলসি. তার গ্রাহকদের উচ্চমানের ব্যাংকিং সেবা প্রদান, টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং উদ্ভাবনী ব্যাংকিং সমাধান বাস্তবায়নের মাধ্যমে আর্থিক খাতের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ