বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৮৫তম সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৮৫তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত চেয়ারম্যান মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়াহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম ও মাওলানা শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ্, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. আখতার হোসেন এবং ব্যাংকের শরীয়াহ্ সেক্রেটারিয়েট-এর প্রধান মাওলানা মোঃ ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ