বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
কর্পোরেট

বিএইচবিএফসিতে এফআইডি’র প্রজেক্ট স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি)-এর অর্থায়ন এবং বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) কর্তৃক বাস্তবায়িতব্য ‘রুরাল এন্ড পেরি-আরবান হাউজিং ফাইনান্স প্রজেক্ট-দ্বিতীয় পর্যায়’ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজেক্ট স্টিয়ারিং কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) রাজধানীর বিএইচবিএফসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপনা পরিচালক মো. নূর আলম সরদার এবং এ প্রজেক্টের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম-সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইএসডিবি শরীয়াহ্ ভিত্তিক এ বিনিয়োগ প্রকল্পে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার তহবিল যোগান দিচ্ছে। গত ১৮ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে অন্তর্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা জনাব ড. সালেহ উদ্দিন আহমেদ প্রকল্পটি (দ্বিতীয় পর্যায়)’র উদ্বোধন ঘোষণা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ