বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

ন্যাশনাল ফাইন্যান্স ও ফিনটেক হাবের মধ্যে চুক্তি স্বাক্ষর

কর্পোরেট ডেস্ক: ন্যাশনাল ফাইন্যান্স ও ফিনটেক হাবের মধ্যে মঙ্গলবার (২৪ ডিসেম্বর, ২০২৪) একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ন্যাশনাল ফাইন্যান্স ফিনটেক হাবের নেক্সট জেনারেশন কোর ফিনান্সিয়াল সলিউশনের (CFS) FINETIX সেবা তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে। এই অংশীদারিত্ব ন্যাশনাল ফাইন্যান্সের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ফাইন্যান্স-এর ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান, মুহাম্মদ তারিফুল ইসলাম (সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট-আইটি), মোঃ জিয়াউল করিম (হেড অফ আইটি), মোঃ কামাল উদ্দিন (হেড অফ ফাইন্যান্স), মুহম্মদ গোলাম আম্বিয়া খান (ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট), আবু সালেহ মোহাম্মদ শামীম (হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন)।

নটেক হাব লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এস, এম, সাইফুর রহমান (এমডি ও সিইও), মোঃ শামছুল হক (ইভিপি ও সিটিও ডিজিটাল সার্ভিসেস), এবং মীর ফয়জুল হক (ইভিপি ও সিটিও ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং)।

অনুষ্ঠানে ইরতেজা আহমেদ খান বলেন, “ফিনটেক হাব লিমিটেডের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের ডিজিটাল রূপান্তরের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা আমাদের গ্রাহকদের আরও উন্নত ও কার্যকর সেবা প্রদানে সহায়ক হবে।”

সর্বশেষ পাওয়া সংবাদ