বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
কর্পোরেট

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বরিশাল অঞ্চলের বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি’র বরিশাল অঞ্চলের ‘বিজনেস রিভিউ মিটিং’ শুক্রবার (২০ ডিসেম্বর) বরিশালের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি ব্যাংকের কল্যাণমূখী সেবার প্রসারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাদারিত্ব ও আমানতদারিতার সাথে কাজ করার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা দেন। শরীয়াহ’র উদ্দেশ্যের আলোকে স্থানীয় আমানত স্থানীয়ভাবে বিনিয়োগ, নতুন উদ্যোক্তা তৈরি, উৎপাদনমুখী ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং কৃষিখাতে বিনিয়োগ সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করেন তিনি।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আব্দুস সালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ সারোয়ার মোস্তাফা আবুল উলায়ী ও আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রউফ বক্তব্য দেন। বরিশাল অঞ্চলের ১৪টি শাখার ব্যবস্থাপক ও ম্যানেজার অপারেশন এবং ১৪টি উপশাখা ইনচার্জ সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ