বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট হলেন মোহাম্মদ শাহজাহান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট
advertisement
কর্পোরেট

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এএমডি রাফাত উল্লা খান

কর্পোরেট ডেস্ক : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ রিস্ক অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ব্যাংকার মোঃ রাফাত উল্লা খান। ব্যাংকিং খাতে তার ৩০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যোগদানের পূর্বে তিনি এনসিসি ব্যাংক পিএলসির উপব্যাবস্থাপনা পরিচালক (ডিএমডি), সিআরও ও ক্যামেলকো হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৪ সালে ইস্টার্ন ব্যাংক পিএলসির প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন মোঃ রাফাত উল্লা খান। পরবর্তীতে তিনি ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের গুরুত্বপূর্ণ ও নেতৃত্বস্থানীয় পদে কর্মরত ছিলেন। ব্যাংকিংয়ের বিভিন্ন শাখা ও প্রধান কার্যালয় জুড়ে ইসলামী ও প্রচলিত ব্যাংকিং উভয় ক্ষেত্রেই ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, কর্পোরেট ব্যাংকিং, প্রডাক্ট ডেভেলপমেন্ট ও প্রসেস অ্যান্ড পলিসি মেকিং এর মতো বিস্তৃত ক্ষেত্রগুলোতে তার রয়েছে বৈচিত্রময় কর্মজীবন।

মোঃ রাফাত উল্লা খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া একটি স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জনের মাধ্যমে তার পেশাগত দক্ষতা ব্যাপক সম্প্রসারিত হয়। পেশাগত প্রয়োজনে তিনি নেপাল, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত সহ দেশীয় ও আন্তর্জাতিক ভাবে অসংখ্য সেমিনার এবং কর্মশালায় অংশগ্রহণ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ