বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Un-Audited Financial Statements for the period ended September 30, 2026 of Anwar Galvanizing Ltd. বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ - প্রথম শ্রেণিতে ভর্তি লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে 1st Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
advertisement
কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংকের বনানী এসএমই সার্ভিস সেন্টার এখন নতুন ঠিকানায়

কর্পোরেট ডেস্ক: বৃহত্তর নতুন পরিসরে গ্রাহকদের সবচেয়ে আধুনিক এবং সর্বোত্তম সেবা প্রদানে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর, ২০২৪) দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির বনানী এসএমই সার্ভিস সেন্টার নতুন ঠিকানায় উদ্বোধন করা হয়েছে। (দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি., প্লট নং ০২, ২য় ও ৩য় তলা, রোড নং ১১, ব্লক-এইচ, বনানী, ঢাকা)।

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এইচবিএম শোয়েভ রহমান, প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নওশের আলী, প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী; উপব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, এসইভিপি এবং মানব সম্পদ বিভাগের প্রধান মামুন মাহমুদ; ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান মো. তারেক উদ্দিন এবং বনানী এসএমই সার্ভিস সেন্টার প্রধান ইভিপি মোঃ মেছবাহুল আলম, মেসার্স সাজেদা এন্ড কো. এর স্বত্বাধিকারী ফারাজি মোঃ আরিফুল ইসলাম, বিএইচবি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব হোসেইন আকন্দ, আলিয়া’স ফ্যাশন ওয়্যার এর স্বত্বাধিকারী লায়ন হোসনে আরা বিউটি সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সম্মানিত গ্রাহকবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যান্য গণ্যমান্য অতিথিবর্গ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ