বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Un-Audited Financial Statements for the period ended September 30, 2026 of Anwar Galvanizing Ltd. বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ - প্রথম শ্রেণিতে ভর্তি লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে 1st Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার ও আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা পরিচালনা করেছে
আইএফআইসি ব্যাংক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সঙ্গে যৌথ উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক রাজ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩ শতাধিক শিক্ষাথীর সরব উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের সেন্ট্রালাইজড রিটেইল মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান ফারিহা হায়দার।

তিনি বলেন, শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি সাম্প্রতিক বছর গুলোতে অন্যতম শীর্ষ নিয়োগদাতা প্রতিষ্ঠান। এ সময় আলোচনায় শিক্ষাজীবন থেকে শিক্ষার্থীদের নিজস্ব আর্থিক ব্যবস্থাপনা ও ক্যারিয়ার প্রসঙ্গে গুরুত্বারোপ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইমরানুল হকের সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী আয়োজিত কর্মশালাটি। উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক সারা দেশব্যাপী অর্ন্তভুক্তিমূলক আর্থিক সাক্ষরতা কার্যক্রম পরিচালনা করে আসছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ