বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
চালু হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’: অনলাইনে যেভাবে মিলবে টিকিট অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই বেনাপোল চেকপোস্টে স্বর্ণেবারসহ যাত্রী আটক এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? দিল্লিতে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য, ঢাকার ক্ষোভ প্রকাশ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে : প্রধানমন্ত্রী আইসিএসবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ‘আন্তর্জাাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উদযাপন

কর্পোরেট ডেস্ক: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যে দেশব্যাপী বিভিন্ন জেলায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদ্যাপন করেছে আইএফআইসি ব্যাংক।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার ‘জাতীয় প্রবাসী মেলা-২০২৪’ শীর্ষক এ সংশ্লিষ্ট উদযাপন র‌্যালী ও মেলায় অংশগ্রহণ করে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন শাখা। এ সময় সঠিক নিয়ম মেনে এবং প্রশিক্ষণ গ্রহণ করে প্রবাসে যেতে আগ্রহীদের বিদেশ যাওয়ার আহ্বান করা হয়।

আইএফআইসি ব্যাংক বিভিন্ন জেলায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও মেরিন টেকনোলজি এর সঙ্গে যৌথ উদ্যোগে বিদেশগামী কর্মীদের ‘রেমিট্যান্স থ্রু লিগাল চ্যানেল’ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করে আসছে। মেলায় অভিবাসন প্রত্যাশী ও বিদেশ গমনে আগ্রহী কর্মীদের সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে রেমিট্যান্স পাঠানোর সহজ প্রক্রিয়া সর্ম্পকে সম্মুখ ধারনা প্রদান করা হয়।

উল্লেখ্য, প্রবাসীরা আইএফআইসি ব্যাংকের দেশব্যাপী ছড়িয়ে থাকা ১৪০০ এর অধিক শাখা-উপশাখার মাধ্যমে কষ্টার্জিত রেমিট্যান্স পাঠাতে পারেন। ফলে প্রবাসীদের স্বজনেরা এখন খুব সহজেই নিকটস্থ আইএফআইসি ব্যাংক থেকে কষ্টার্জিত রেমিট্যান্সের অর্থ সংগ্রহ করতে পারেন।

সর্বশেষ পাওয়া সংবাদ