বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার দেশে ফিরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্ডবাজি’ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী শেয়ার কেলেঙ্কারি - সাকিবসহ ১৫ জনের মামলার তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত দুই-তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু সার্কভুক্ত দেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের ভারতীয় ভিসার নামে প্রতারণা থেকে সাবধান: হাইকমিশনের বিশেষ সতর্কতা
advertisement
কর্পোরেট

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র “বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৪” শনিবার (৩০ নভেম্বর) হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এর পরিচালক আ. ন. ম. মঈনুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির সদস্য মোহাম্মদ ইউনুছ, ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা ও ব্যাংকের পরিচালক মো: সানাউল্লাহ সাহিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক মোছা: নাজমিন নাহার সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে আলোচকবৃন্দ ব্যাংকের সামগ্রিক ঝুঁকি পর্যালোচনা, ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো, ঝুঁকি প্রশমন পদ্ধতি, মূলধন ব্যবস্থাপনা, বিনিয়োগে ঝুঁকি ব্যবস্থাপনা, মানি লন্ডারিং সম্পর্কিত ঝুঁকি এবং ভবিষ্যতে ঝুঁকি মোকাবেলার জন্য যাবতীয় পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের রিক্স ম্যানেজমেন্ট বিভাগের ইভিপি মোহাম্মদ আবু ছায়েম।

সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও এম. আখতার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ ও এম. এম. সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ ও বিভিন্ন বিভাগের প্রধান, ১৪০টি শাখা ও ৪টি উপশাখার ব্যবস্থাপকসহ সকল পর্যায়ের মোট ৯ (নয়) শতাধিক কর্মকর্তাবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ