বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্ব দরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী Notice of 24th Annual General Meeting of BSRM Steels Ltd. নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব মালিকপক্ষের, শ্রমিকদের দাবি ২২ হাজার Notice of 18th Annual General Meeting of BBS Cables PLC. সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি এনআরবিসি ব্যাংকের শরিয়াহ কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন, জরিমানা ৩ লাখ টাকা ইউনিয়ন পরিষদ নির্বাচন - ২৯-৩০ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ইস্টার্ন হাউজিংয়ের চেয়ারম্যানসহ তিন পরিচালকের শেয়ার গ্রহণ সম্পন্ন
advertisement
কর্পোরেট

বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের লভ্যাংশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স লিমিটেডের ২৭ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২১ জুন) বেলা ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানিটির ২৭ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) ২০২২ সালের আর্থিক বিবরণীসহ ২০% নগদ লভ্যাংশ ও সকল এজেন্ডা অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো: মোস্তফা কামাল। সভায় অন্যান্যদের মধ্যে, পরিচালনা পর্ষদের সদস্যরা, কোম্পানিটির সিইও মো: সানাউল্লাহ, কোম্পানী সেক্রেটারি মো: মাসুদ রানা এবং উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মো: মোস্তফা কামাল ব্যাংকের সকল উদ্যোক্তা, পরিচালক, শেয়ার হোল্ডার, গ্রাহক, আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল নিয়ন্ত্রক সংস্থাকে ও ধন্যবাদ জানান।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটির অনুমোদিত মুলধন ১০০ কোটি টাকা ও পরিশোধত মুলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভের পরিমান ৫২ কোটি ৪৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের সংখ্যা ৪ কোটি ৪২ লাখ ৫০ হাজার। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ৬০ দশমিক ১৩ শতাংশ শেয়ার রয়েছে কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫ দশমিক ৫১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৪ দশমিক ৩৬ শতাংশ শেয়ার।

কোম্পানিটি ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছে। ২১ জুন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল শেয়ারটির সমাপনী দর ছিল ৫৬ টাকা ৭০ পয়সা গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ৫৫ টাকা ৪০ পয়সা থেকে ৭৩ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে  (জানুয়ারি –মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭৫ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ৫৬ পয়সা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ