মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
কর্পোরেট

আইডিবিতে নতুন রিটেইল শপ চালু করল এরনা লিমিটেড

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আগারগাঁও’স্থ আইডিবি ভবনে নতুন শাখা চালু করলো দেশের শীর্ষস্থানীয় আইটি রিটেইল চেইন প্রতিষ্ঠান এরনা লিমিটেড।

সোমবার (২ জানুয়ারি) এরনা লিমিটেডের নতুন শোরুম উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এরনা’র নতুন শোরুম উদ্বোধনকালে শিল্পমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের জন্য দেশের প্রতিটি মানুষের হাতে স্মার্ট ডিভাইস পৌঁছে দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট ডিভাইসের প্রতি মানুষকে আকর্ষিত করতে আধুনিক রিটেইল শপগুলো দারুন ভূমিকা রাখে। আমি ধন্যবাদ জানাতে চাই এরনা লিমিটেড কর্তৃপক্ষকে আইডিবিতে অত্যাধুনিক এই শপ চালু করার জন্য।’

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘আইডিবি ভবন দেশের তথ্যপ্রযুক্তিপ্রেমীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মার্কেট। তাই, এখানকার আইটি ইউজারগন যেন নিশ্চিন্ত মনে এক ছাদের নীচে বিশ্বসেরা এবং গুনগত মানসম্পন্ন সকল ব্রান্ডের আইটি পন্য কিনতে পারেন, সেজন্যই এরনা লিমিটেড এর এই শাখাটি চালু করা হলো।’

ক্রেতাদের উদ্দেশ্যে নিশ্চয়তা দিয়ে তিনি আরও বলেন, ‘এরনা শোরুম থেকে ক্রেতারা জি-ফাইভ পলিসির মাধ্যমে জেনুইন মূল্যে, জেনুইন পন্য, জেনুইন সেবা, জেনুইন পেশন এবং জেনুইন কেয়ার পাবেন বলে আমার বিশ্বাস।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির নেতৃবৃন্দ, এরনা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলাম, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিরেক্টর মো. তানভীর হোসেনসহ প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্ট্রিমার, গেইমাররা।

উল্লেখ্য, আইডিবি শাখাটি এরনা লিমিটেডের পঞ্চম শোরুম। শোরুমটি আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত। আইডিবি ছাড়াও বর্তমানে রাজধানীর যমুনা ফিউচার পার্ক, উত্তরা এইচএম প্লাজা, মাল্টিপ্লান সেন্টার এবং পুলিশ প্লাজাতে এরনা’র শোরুম রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ