বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম নর্থ জোন, সাউথ জোন এবং আগ্রাবাদ কর্পোরেট ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা ৩ মার্চ ২০২৩, শুক্রবার কক্সবাজারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ নাজমুল হাসান, পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারী জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জি. এম. মোহা. গিয়াসউদ্দিন কাদের। এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোঃ বরকত উল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মোহাম্মদ নুরুল হোসাইন, আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান আবদুল নাসের এবং খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মোহাম্মদ এহসানুল ইসলাম। চট্টগ্রাম নর্থ ও সাউথ জোন, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের ৪০ বছর পূর্তি উপলক্ষে ৪০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ