বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
কর্পোরেট

হাব-এর সাথে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বিষয়ক মতবিনিময়

কর্পোরেট সংবাদ ডেস্ক: ২ মার্চ, ২০২৩ বৃহস্পতিবার ঢাকার পুরানা পল্টনে ‘বার্ডস আই কনভেনশন হল’-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-ঢাকা নর্থ জোন এবং সাউথ জোনের উদ্যোগে আয়োজিত হজ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যবৃন্দের সাথে ‘হজ বিষয়ক মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ, মোঃ মাহমুদুর রহমান, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং মোঃ ফজলুর রহমান চৌধুরী।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুল কাদের। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মোঃ আব্দুল আউয়াল সরকার এবং ঢাকা সাউথ জোনের হেড ও ইভিপি মোঃ মনির আহমেদ, কা’বা হজ গ্রুপের চেয়ারম্যান আলহাজ মওলানা মোঃ মাহমুদুর রহমান, আকাবা ইন্টারন্যাশনালের সত্বাধিকারী মোঃ মহিউদ্দিন আলমগীর এবং সাজিদ হজ গ্রুপের সত্বাধিকারী মুফতি আব্দুল ওয়ালিদসহ প্রমুখ। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মজিবর রহমান এবং শীর্ষ নির্বাহীবৃন্দসহ হজ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ