বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

বিশ্বব্যাপী মেধাবীদের গড়ে তুলতে একসাথে কাজ করবে হুয়াওয়ে ও ইউনেস্কো

কর্পোরেট সংবাদ ডেস্ক: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ -এর অংশ হিসেবে, বিশ্বব্যাপী তরুণ মেধাবীদের গড়ে তোলার জন্য ভূমিকা রাখতে ইউনেস্কো গ্লোবাল অ্যালায়েন্স ফর লিটারেসির (জিএএল) সাথে কাজ করবে হুয়াওয়ে। হুয়াওয়ে ও ইনস্টিটিউট ফর লাইফলং লার্নিং (ইউআইএল)– সেক্রেটারিয়েট অব জিএএল এর সহ-আয়োজনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট সামিটে এই ঘোষণা দেয়া হয়।

সামিটে হুয়াওয়ে ও ইউআইএল স্বাক্ষরতা বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহারের ব্যবহারের সম্মত হয়। এ নিয়ে তারা একটি কো-অপারেশন অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করে। যার অধীনে, উন্নয়নশীল দেশের শিক্ষকদের প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে ইউআইএল’র বর্তমান উদ্যোগের সম্প্রসারণে আর্থিক সহায়তা দিবে হুয়াওয়ে। বর্তমানে, বাংলাদেশ, আইভরি কোস্ট, মিশর ও পাকিস্তানে ইউআইএল এর কার্যক্রম রয়েছে।

একইসাথে, এমডব্লিউসি ডে জিরো ফোরামে বক্তব্য প্রদান করেন হুয়াওয়ের ক্যারিয়ার বিআইজি’র প্রেসিডেন্ট লি পেং। বক্তব্যে তিনি, ফাইভজি কীভাবে ইন্টেলিজেন্ট বিশ্বের সম্ভাবনা উন্মোচন করছে এবং ৫.৫জি’র দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে এ যাত্রায় কীভাবে নতুন সব মাইলফলক অর্জন করা যাবে, এ বিষয়ে আলোচনা করেন তিনি।

এই ফোরামে খাতসংশ্লিষ্ট সবাই একসাথে কাজ করার মাধ্যমে কীভাবে সবুজ ও ইন্টেলিজেন্ট বিশ্ব তৈরির দিকে এগিয়ে যাওয়া যাবে বক্তব্যে এ নিয়ে আলোচনা করেন লি পেং। তিনি উল্লেখ করেন, এ লক্ষ্য অর্জনে ভিত্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হুয়াওয়ের গাইড (জিইউআইডিই) বিজনেস ব্লুপ্রিন্ট। বক্তব্যে তিনি ফাইভজি’র ক্ষেত্রে বিশ্বের নানা উদ্ভাবন ও সাম্প্রতিক অবস্থা নিয়েও আলোচনা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ